• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা

আবারও তেজগাঁও সড়ক ট্রাক-পিকআপের দখলে


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ১১:২৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিন রাত ২৪ ঘণ্টা সড়কজুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপ। ফলে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল, তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক।

সরেজমিনে দেখা যায়, চার লেন সড়কের দুটি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখলে রেখে অবৈধ পার্কিংই নয় কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। 

চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিংয়ের অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। তারা বলেন, ট্রাক স্টেশন ভর্তি হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হয়। একইরকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। তারা বলেন, জায়গা সংকটের কারণেই এই অবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, রাজধানীতে আসা ট্রাকগুলোর জন্য তেজগাঁওয়ে যে জায়গা নির্ধারণ করা রয়েছে, সেটি প্রয়োজনের তুলনায় খুবই ছোট।
 
সমস্যার কথা স্বীকার করে সিটি করপোরেশন জানিয়েছে, পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন,  পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে। জায়গা বুঝে পেলেই কাজ শুরু করা হবে।
 
ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল|  ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রীর উদ্যোগে চিকিৎসা পাচ্ছেন ৩ বস্তির মানুষ
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: ভিওডি বাংলা
শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম
গ্যাসের সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। ছবি: ভিওডি বাংলা
এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, ঢাকায় তীব্র গ্যাস সংকট