• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এশা গুপ্তা

   ২৫ জুন ২০২৫, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

২০১৮ সালে গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হার্দিক পান্ডিয়া। সে সময় একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল। গুঞ্জনের মধ্যেই হার্দিক বিয়ে করেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে। 

হার্দিকের বিয়ের আগে এশার সঙ্গে সম্পর্কে থাকলেও কেন তাঁরা বিয়ে করেননি তা নিয়ে প্রশ্ন রয়েছেন অনুরাগীদের মনে। দুইজনের প্রেমের গুঞ্জনের প্রায় আট বছর পর মুখ খুলেছেন অভিনেত্রী।

দুইজনের মধ্যে কখনও কোনো সম্পর্ক ছিল কি না? এমন প্রশ্নের জবাবে এশা গুপ্তা বলেন, ‘হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমদের মধ্যে কথা হয়েছিল। তবে আমার মনে হয় না আমরা প্রেম করছিলাম। শুধুমাত্র কয়েক মাস কথা হয়েছিল। এটা সত্য যে আমরা সেই পর্যায়ে ছিলাম যেকোনো মুহূর্তেই আমাদের সম্পর্কে গড়ে উঠতে পারত। তাই ডেটিং-ডেটিং ছিল না। দুই-একবার দেখা হয়েছে, ব্যস।’

হার্দিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা ছিল কিনা তাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘হয়তো এমনটা হতে পারত। কিন্তু আমার মনে হয় না এটা হওয়ার ছিল।’ তাঁদের সম্পর্ক কীভাবে ভেঙেছিল সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী। এশা বলেন, ‘আমরা দ্রুতই বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে তেমন মিল নেই। আর সবারই আলাদা একটা পছন্দ আছে। লাইমলাইটের চেয়ে আমি পরিবার ও বাস্তব জীবন বেশি পছন্দ করি। অবশ্যই আমি আমার কাজকে ভালোবাসি। ক্যামেরা না থাকলে এশা গুপ্তা থাকত না।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’