• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুমারখালীতে যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠান মালিককে জরিমানা

   ২৫ জুন ২০২৫, ০৪:১৪ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কসমেটিকস জাতীয় লাগেজ পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক টেক্সটাইল মালিককে ২৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( ২৫ জুন) দুপুর ১টা থেকে ২টা ৩৮ মিনিট পর্যন্ত কুমারখালী শহরের সোনাবন্ধু সড়কে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ( সিএম) দীপঙ্কর কুমার দত্ত, পুলিশ প্রমূখ।

আদালত সুত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কুমারখালী স্টোর, কৃষ্ণ গোপাল ও পদ্মা কসমেটিকসে বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুমারখালী স্টোরের মালিক নঈম শেখকে ১০ হাজার টাকা, কৃষ্ণ গোপাল কসমেটিকসের মালিক কমল সাহাকে ১০ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসের মালিক সুকুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লাইসেন্সের মেয়াদ না থাকায় রানা টেক্সটাইলের স্বত্বাধিকার মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে লাগেজ পণ্য বিক্রি এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে চার প্রতিষ্ঠান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার