• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, আটক ১ প্রশ্নফাঁসে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

দুর্নীতির দায়ে অভিযুক্ত ওসি এখন এসআই


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন। রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার এ শাস্তি কার্যকর করা হয়েছে।

জানা যায়, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি (ইন্সপেক্টর) পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়।

এর আগে তিনি আক্কেলপুর থানায় গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসেবে এবং পরে ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছিলেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) মাসুদ রানা আক্কেলপুর থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।

পুলিশ বিভাগের একাধিক সূত্র এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার অবনমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জ সদর থানায় অগুন