• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ

   ২৬ জুন ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কিত সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে, বুধবার (২৫ জুন) দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুল আউয়ালকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতার এড়াতে বার বার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি।

ওই মামলায় ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে আরেক সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে আটক করে জনতা। পরে তাকে উত্তরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরদিন সোমবার (২৩ জুন) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের