• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অবৈধ নাগরিকদের নয়, হাসিনাকে পুশ-ইন করুন: দুদু

   ২৬ জুন ২০২৫, ০২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারত প্রতিদিন হাজার হাজার ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের উদ্দেশে তিনি বলেন, নিজের দেশের নাগরিকদের নয়, যে হাসিনাকে অবৈধভাবে আদর-আপ্যায়ন করে রেখেছেন, তাকে পুশ-ইন করুন।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ বছর ধরে আমরা ভারতের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাইনি। যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই। পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না।

তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে ভারত সরকার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে, তাদেরকে পুশ করুন। বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীকে আপনারা আদর-আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন, আর আপনার নাগরিককে পুশ করবেন, এটা ঠিক না।

সাধারণ জনগণের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে...এবং ভারত যে অন্যায় করছে, এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েলসহ প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের