• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আরও ১৯ জনের করোনা শনাক্ত

   ২৬ জুন ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৯ জনেই স্থির আছে।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১২১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রামে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, ময়মনসিংহে ২০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ২১ জনের নমুনা পরীক্ষায় একজন ও কুমিল্লায় ১৭ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের