• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

   ২৭ জুন ২০২৫, ০৪:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৩ জুন রাতে ঘিওর বাসসট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রোনিং সেন্টারের সত্ত্বাধিকারী আলী আজম মানিককে তুচ্ছ ঘটনায় দাড়ি ধরে টানা হেচড়া ও মারধর করে নাসিম ভূইয়া। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন মানিক।

দাড়ি ধরে হেনস্তা ও মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন অভিযুক্ত নাসিম ভূইয়া।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী