• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আব্দুস সামাদ যেভাবে হয়ে উঠেছিলেন ‘টেলি সামাদ’

   ২৭ জুন ২০২৫, ০৭:০৭ পি.এম.

বিনোদন ডেস্ক: 

আসল নাম আব্দুস সামাদ। কিন্তু তাকে এদেশের মানুষ চেনেন টেলি সামাদ নামেই। জন্ম ১৯৪৫ সালের ৮ জানুয়ারি। অভিনয়ে টেলি সামাদের হাতেখড়ি অল্প বয়সেই। মুন্সীগঞ্জে মঞ্চনাটক করতেন। মঞ্চের এই তুখোড় অভিনেতাকে টেলিভিশনে নিয়ে আসে মঞ্চের সামনে থাকা দর্শকদের করতালির শব্দ। সেখানে নতুন নাম জুড়ে যায় তার। আবদুস সামাদ হয়ে যান টেলি সামাদ।

বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিলেন টেলি সামাদ। তারপর থেকে তিনি এ নামেই পরিচিত হন।

নামের বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন। বলেছিলেন, ‘একদিন বিটিভির অনুষ্ঠানের আমন্ত্রিত হই। তখন সেখানে বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন বলেন, ‘সামাদ শুন, আজ থেকে তোর নাম টেলি সামাদ। সেই থেকেই আমি আবদুস সামাদ থেকে হয়ে গেলাম টেলি সামাদ।’

পড়াশোনা করেছেন চিত্রকলা বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে তিনি মাস্টার্স করেছেন। তিনিও জানতেন না পড়াশোনা করছেন এক বিষয়ে আর নিজের প্রতিভা প্রকাশ হবে অন্য বিষয়ে।

নজরুল ইসলাম পরিচালিত ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘কার বউ’ সিনেমাতে অভিনয় করেন টেলি সামাদ। এই ছবি নিয়ে তেমন আলোচনা ছিল না। এরপর বিখ্যাত পরিচালক  আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’ ছবিতে অভিনয় করেন, ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পায় এবং ছবিটি সুপারবাম্পার হিট হয় এবং টেলি সামাদ রাতারাতি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিসহ সারা দেশে পরিচিতি লাভ করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 
 
এই অভিনেতা প্রায় ৬০০ টি ছবিতে অভিনয় করেছেন। তিনি কণ্ঠশিল্পী হিসেবে প্রায় ৫০ টি ছবিতে গান গেয়েছেন।  আর একটি ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন - 
ছবিটির নাম ‘মনা পাগলা’ এবং এই ছবিটির প্রযোজক ও ছিলেন টেলি সামাদ। ছবিটি পরিচালনা করেন কাজী হায়াৎ। পরে আর এই ছবির নায়িকাকে বিয়ে করে সংসার পেতেছেন টেলি সামাদ। তাদের ঘরে এক ছেলে দুই মেয়ে আছে।

কার বউ,  নয়নমনি, সুজন সখি, মনা পাগলা, গোলাপী এখন ট্রেনে,  নাগর দোলা,  ভাত দে, পায়ে চলার পথ, মাটির পুতুল, নতুন বউ, মন বসে না পড়ার টেবিলে, মন বসে না পড়ার টেবিলে, মিস লোলিট্যাব ইত্যাদি। টেলি সামাদের আপন ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাই। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন তাঁর চাচা।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি করা হয়। ২০১৮ সালের শেষ দিকে তার রক্তে লোহিত রক্তকণিকার স্বল্পতা দেখা দেয়। এছাড়াও টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যার পাশাপাশি বুকে সংক্রমণ, ডায়াবেটিস ছিল। টেলি সামাদ ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে অসুস্থতাজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’