• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

দুর্গম সীমান্তে বিজিবির স্বাস্থ্যসেবায় উপকৃত ১০৭৭ মানুষ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ২১ জুলাই ২০২৬, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভেটেরিনারি সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচিতে ১ হাজার ৭৭ জন মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। একই সঙ্গে ১৮৬টি গবাদি পশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি জানায়, পদ্মা নদীর ভাঙনকবলিত সীমান্তবর্তী চরাঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসা অবকাঠামোর অভাবে স্থানীয় বাসিন্দাদের নানা দুর্ভোগ পোহাতে হয়। এসব বিষয় বিবেচনায় সীমান্তবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি ও চক্ষুসহ বিভিন্ন বিষয়ে মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন। পাশাপাশি সেবা নিতে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

একই সময়ে পরিচালিত ভেটেরিনারি ক্যাম্পে ১৮৬টি গবাদি পশুর চিকিৎসা দেওয়া হয়। এ উদ্যোগ স্থানীয় পশুপালকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে বিজিবি।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক, বিশেষজ্ঞ চিকিৎসক, ভেটেরিনারি চিকিৎসক, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে বাহিনীটি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার