• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

যুদ্ধ বিরতিতেও তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

   ২৮ জুন ২০২৫, ১০:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সাথে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।

শনিবার (২৮ জুন) প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

এর আগে ১২ দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয় গত মঙ্গলবার। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে।

এছাড়া দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম