• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

   ২৮ জুন ২০২৫, ১১:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে লিটন কুমার দাসের উইকেটে থাকা কিছুটা আশা জাগিয়েছিল সফরকারীদের। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই লিটনের বিদায়ে সেই আশাও নিভে যায়। শেষ ব্যাটাররা আর লড়াই জমাতে না পারায় শ্রীলঙ্কাকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামানোর সুযোগই পেল না বাংলাদেশ।

ফলে কলম্বো টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ও ৭৮ রানে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ থামে মাত্র ২৪৭ রানে। জবাবে ব্যাট হাতে দাপট দেখিয়ে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান, ফলে ২১১ রানের বড় লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১১৫ রান। লিটন কুমার দাস তখন অপরাজিত ছিলেন ১৩ রানে। তবে চতুর্থ দিন শুরুতেই তার বিদায় এবং এরপর উইকেট পতনের মিছিল থামেনি।

এই হারের ফলে টেস্ট সিরিজে আরও চাপে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা ও ধারাবাহিক ব্যর্থতা এবারো বড় পার্থক্য গড়ে দিল ম্যাচে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার