• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চীন সফর অত্যন্ত সফল হয়েছে: মির্জা ফখরুল

   ২৮ জুন ২০২৫, ১১:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর শেষে দেশে শুক্রবার রাত ১০টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ আমাদের এই সফরটা ছিলো রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে….চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাথে আমাদের অত্যন্ত সফল ও ফলোপ্রসু মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।”

‘‘ আপনারা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যা্ন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে, তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদেরকে দাওয়াত করেছি.. তারা তা গ্রহন করেছেন।”

বিএনপি মহাসচিব জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক(এমওইউ) করারও আলোচনা হয়েছে।

ফখরুল বলেন, ‘‘ আমরা অভিভূত হয়েছি যে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং  এর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে চীন একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অনৈতিক, সামাজিক ও রাজনৈতিক শক্তি দিয়ে।”

‘‘ আমি মনে করি এটা বাংলাদেশের জন্য নয়, সমস্ত বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে বিএনপি মহাসচিবসহ তার প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা।

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন যান। প্রথমে তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। চীনের পররাষ্ট্র বিষয়ক উপ মন্ত্রী সান ওয়েইডং,(Sun Weidong), চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও (Liu Jianchao) এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

মহাসচিবের সাথে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছিলেন।

বিএনপির প্রতিনিধি দল ‘মিউজিয়াম অব কমিনিস্ট’, গ্রেট ওয়াল, বেইজিংয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, চীনের শানসি প্রদেশের জিয়ান স্মার্ট সিটি, জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট জোন, জিয়াওটং ইউনির্ভাসিটি, জিয়ানের একটি গ্রামসহ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের