• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

   ২৮ জুন ২০২৫, ১২:৫৫ পি.এম.
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

কলম্বো টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শান্ত বলেন, বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।

তিনি আরও বলেন, এটা কোনো ব্যক্তিগত কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে।ড্রেসিংরুমে তিনজন অধিনায়ক থাকা উচিত না।

এর আগে ২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্ব পান শান্ত। বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। পরে টি–টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় লিটন দাসকে। শ্রীলঙ্কা সিরিজের আগে তাকে না জানিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে।

উল্লেখ্য, বিদায় নেয়ার আগে টেস্টে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। যা বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। তার অধীনস্থ সময়ে বাংলাদেশ জয় পেয়েছে চারটি ম্যাচে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা