• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফ্যাসিস্টের দোসররা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: আমীর খসরু

   ২৮ জুন ২০২৫, ০১:৫৬ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি- ফাইল

সিলেট প্রতিনিধি

বিগত ১৭ বছরে ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগে একটি বিজনেস ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এখন আর আগের মত রাজনীতি করলে হবে না। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে।ক্ষমতায় গেলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে জানিয়ে আমীর খসরু বলেন, ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদেরও আইটি খাতে চাকরি দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে। এটি একটি গোষ্ঠীর হাতে চলে গেছে। দেশের প্রতিটি মানুষের ব্যবসা করার মতো পরিবেশ থাকতে হবে। এ সময় দেশকে গড়তে হলে ব্যবসাকে গণতন্ত্রায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী, তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। এ ছাড়া কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাবেক সভাপতি ফজলুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের