• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এনসিপি সরকার গঠন করবে; আশাবাদ পাটওয়ারীর

   ২৮ জুন ২০২৫, ০৯:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনীতি খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

তিনি বলেন, ইনশা আল্লাহ আমরা সংসদে যাবো এবং সরকার গঠন করবো। এতে কোনও সন্দেহ নেই। বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হব।

ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেয়া হবে মন্তব্য করে তিনি বলেন, গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চা়ঁদাবাজি মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেয়া হবে।

ভোট আয়োজন যেমন দায়িত্ব তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যাবেলেরপ্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া শুভেচ্ছা বক্তব্য নিয়ে ক্ষমা প্রকাশ করে তিনি বলে, মিডিয়া কমিশন গঠন করে গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের