• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ১১:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বরিশাল প্রতিনিধি

বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাধা ও পলিথিনে পেচানো অবস্থায় এসিডদগ্ধ এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়ভাবে জানা গেছে, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে পেচানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। ওই নারীকে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। বাসিন্দারা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জ সদর থানায় অগুন