• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায়’

   ২৯ জুন ২০২৫, ০৬:০৫ পি.এম.
আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার ফিটনেস নেই বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্রিত করে সংসদে যেতে চান। তারা সমন্বিত গড়কে সামনে আনতে চান।’

তিনি বলেন, ‘পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। দলটি যদি ২০ শতাংশ ভোটও পায় তাহলে ৬০ জন এমপি তাদের ভাগে পড়বে। কিন্তু পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা হয়তো একজন এমপিও নির্বাচিত করতে পারবেন না।’ 

তিনি আরো বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। প্রতিনিধি নির্বাচন করবে দলের হাই কমান্ড। এতে অর্থ লেনদেনের মাধ্যমে অনেকের সংসদে যাওয়ার সুযোগ তৈরি হবে। এমপি পদ বিক্রি করে দলের সভাপতি-সম্পাদক রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে যাবেন।’

তারেক রহমান বলেন, ‘পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বয়কট করার সুযোগ জনগণের থাকবে না।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের