• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্কুলের অফিসে ঢুকে প্রধান শিক্ষককে যুবলীগ নেতার হেনস্তা

   ৩০ জুন ২০২৫, ১১:৪১ এ.এম.
যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়া। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের ভৈরবে অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে মো. আজিম রানা ভূঁইয়া নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। রোববার (২৯ জুন) দুপুরের দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়া গজারিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি ও পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী শিক্ষক এ কে এম মাসুদ বলেন, কোরবানির ঈদের বন্ধের সময় সে কাউকে না জানিয়ে স্কুলের পানির ট্যাং থেকে পাইপ লাগিয়ে পুকুরে পানি দেওয়ায় পাম্প পুড়ে যায়। তার অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় তার মায়ের কাছে বিচার দেওয়ার জেরে স্কুলের অফিস রুমে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং একপর্যায়ে আমার শার্টের কলার ও গলায় চেপে ধরে মারধর করে। অন্য শিক্ষকরা এসে অফিস রুমের দরজা বন্ধ করে দেন। বিষয়টি তাৎক্ষণিক ফোনে শিক্ষক অফিসারকে জানালে তিনি পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা আজিম রানা ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, স্কুল চলাকালীন আজিম রানা অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষক এ কে এম মাসুদ রানাকে হেনস্তা ও মারধর করেছেন। এ ঘটনায় যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অফিস রুম থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করি। তাকে লাঞ্ছিত ও মারধর করার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার