• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কমিটি গঠনের পরেই এনসিপি নেতার পদত্যাগ

   ৩০ জুন ২০২৫, ০১:৪৩ পি.এম.
এনসিপি’র দলীয় প্রতীক

চাঁদপুর প্রতিনিধি

প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন এনসিপি নেতা।

রোববার (২৯ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি ঘোষিত হয়। এর কিছুক্ষণ পরেই ওই কমিটির প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন। নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০ সদস্যের ওই কমিটিতে ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহম্মেদ আলী, বদিউল আলম, বাবুল ফরাজি, হেলাল উদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।

কমিটি ঘোষণার পর কমিটির যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন তার ‘এমএইচইউ হেলাল’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে পদত্যাগ করার কথা জানান। এতে তিনি প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিনকে ‘জাতীয় পার্টির নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সহযোগী’ বলে মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘কোনো ফ্যাসিস্ট সহযোগীদের হাতে আমরা জুলাই বেচে দিতে পারি না’।

বিষয়টি জানতে হেলাল উদ্দিনের মুঠোফোন নম্বরে আজ সোমবার সকালে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

নবগঠিত উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন। ফ্যাসিস্টের কোনো সহযোগীর সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে ওই যুগ্ম সমন্বয়কারীর ভুল–বোঝাবুঝি কারণে তিনি পদত্যাগ করেছেন। পরে সব ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার