• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেপ্তার

   ৩০ জুন ২০২৫, ০৩:৫৪ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের রে‌ৗমারী‌তে বিপুল পরিমাণে ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যা‌কেট করার সময় র‌ফিক মিয়া (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেপ্তারকৃত ব‌্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব‌্যবসায়ী র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মাদক ব‌্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে ওই কারবা‌রি। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে মাদকদ্রব‌্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন জেলাকে মাদকমুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা