• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শেখ হাসিনার বিচার সঠিক গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম

   ৩০ জুন ২০২৫, ০৫:০৫ পি.এম.
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

আদালত প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে আগাচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।’

এতে কতদিন সময় লাগছে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি। ‘কারণ বিচারকে ন্যায়বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয়’ বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোওনা। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর।’

প্রসঙ্গত, আগামীকাল পহেলা জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের