• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আসছে বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগদের পরের প্রজন্ম

   ৩০ জুন ২০২৫, ০৮:৫৪ পি.এম.
বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

একজন বিধ্বংসী ওপেনার আরেকজন চেজ মাস্টার, ভারতের ক্রিকেট দুই কিংবদন্তি —বীরেন্দ্র শেবাগ ও বিরাট কোহলি। এবার সেই দুই তারকার পরবর্তী প্রজন্মকে দেখা যেতে পারে একসঙ্গে খেলতে, দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরে। আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ডিপিএলের নিলামে নাম উঠতে চলেছে শেবাগের ছেলে এবং কোহলির ভাতিজার।

১৭ বছর বয়সী আর্যবীর শেবাগ খেলেন দিল্লি অনূর্ধ্ব-১৯ দলে। মেঘালয়ের বিপক্ষে ২৯৭ রানের ঝড়ো ইনিংস খেলে এরই মধ্যে প্রমাণ দিয়েছেন, বাবার রক্ত বইছে তার শরীরেও। তিনি রয়েছেন 'বি' ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তার ছোট ভাই বেদান্ত শেবাগও, যিনি একজন প্রতিশ্রুতিশীল অফস্পিনার ও খেলেছেন দিল্লি অনূর্ধ্ব-১৬ দলে।

অন্যদিকে, আর্যবীর কোহলি, বিরাট কোহলির ভাতিজা ও বিকাশ কোহলির ছেলে। ১৫ বছর বয়সী এই লেগস্পিনার দিল্লি অনূর্ধ্ব-১৬ স্কোয়াডের অংশ ছিলেন গত মৌসুমে। বর্তমানে রাজকুমার শর্মার অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন, যিনি বিরাট কোহলির শৈশবের গুরু হিসেবে খ্যাত।

পূর্ববর্তী আসরে ছয়টি দল ছিল: সাউথ দিল্লি সুপারস্টারজ, ইস্ট দিল্লি রাইডার্স, সেন্ট্রাল দিল্লি কিংস, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং পুরানি দিল্লি ৬। নতুন সংযোজন হিসেবে থাকছে দুই দল—আউটার দিল্লি ও নিউ দিল্লি ।

গতবারের মতো এবারও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা। তবে এবারের মূল আকর্ষণ নিঃসন্দেহে হবে তরুণ শেবাগ ও তরুণ কোহলিকে এক মঞ্চে দেখা—যেখানে রক্তের সম্পর্ক ছাড়াও ছড়িয়ে থাকবে ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার প্রতিশ্রুতি।

ভিওডি বাংলা/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা