• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মেক্সিকোতে মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার

   ১ জুলাই ২০২৫, ১১:৪৭ এ.এম.

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে একটি মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সিনালোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে।  মেক্সিকোর সিনালোয়া প্রদেশে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর একটি মহাসড়কের পাশে থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে চারটি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল।

আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল ।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, সিনালোয়া প্রদেশে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদা’র সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণ।

মূলত সিনালোয়া কার্টেলকে যুক্তরাষ্ট্র “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছে। মেক্সিকোতে এ ধরনের মোট ছয়টি মাদকচক্র রয়েছে, যাদের ওপর এই বিশেষ আখ্যা দেওয়া হয়েছে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক-সংক্রান্ত সহিংসতায় দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ। এছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের ভাগ্য অনিশ্চিত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান