• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জামায়াত সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না: তাহের

   ১ জুলাই ২০২৫, ০২:২০ পি.এম.
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াতে ইসলামী। তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো—একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। ‘জুলাই ব্যর্থ হয়েছে’—এটা বলার সময় এখনও আসেনি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করবো না।

দলটির নায়েব আমির আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে—যা গত ৫৪ বছরেও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটার লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপিসহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি।

তিন বলেন, সব দলকে বলতে চাই—আসুন, মৌলিক পরিবর্তনের প্রশ্নে আমরা একত্রিত হই। সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে। আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো মানতে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের