• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘বজরঙ্গী ভাইজান’ অভিনয় করে কত টাকা পেয়েছিলেন মুন্নি

   ১ জুলাই ২০২৫, ০২:৫০ পি.এম.
হর্ষালি মালহোত্রা। ছবি- সংগৃহীত

বিনোদন ডেস্ক

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সালমান খানের সঙ্গে এক খুদে মেয়ের সম্পর্ক দর্শকের হৃদয়ে দাগ কেটেছিল।  ছোট্ট বয়সে এই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন মুন্নি। মুন্নির আসল নাম হর্ষালি মালহোত্রা।

কবীর খান পরিচালিত ওই ছবির পর কেটে গেছে এক দশক।  বর্তমানে হর্ষালির বয়স ১৭ বছর।  কিন্তু দর্শক মনে মুন্নি-বজরঙ্গীর মন মাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ। বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন। 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চমকপ্রদ তথ্য এই সিনেমায় অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন ২ কোটি টাকা পারিশ্রমিক! জানা গেছে, শুটিংয়ের প্রতিদিনের জন্য তার পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা এবং মোট ১০০ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ফলে ‘বজরঙ্গী ভাইজান’-এর মাধ্যমে হর্ষালি হয়ে উঠেছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিশুশিল্পী।

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেছিলেন, “আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি। সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে। কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।”

উল্লেখ্য, ছবিতে সালমান খান ও হর্ষালি ছাড়াও ছিলেন কারিনা কাপুর ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে বাকরুদ্ধ ছোট্ট মুন্নির চোখেমুখে অভিনয় ছিল এই সিনেমার প্রাণ।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’