• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইবির দাওয়াহ্ বিভাগ নতুন অনুষদে স্থানান্তরের সিদ্ধান্ত

   ১ জুলাই ২০২৫, ০৭:২৬ পি.এম.
ইবির দাওয়াহ্ বিভাগ নতুন অনুষদে স্থানান্তরের সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে নবপ্রতিষ্ঠিত ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’-এর অধীনে হস্তান্তরের সিন্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি ১৯৮৩ (সংশোধিত-২০১১)-এর ৭(১)(খ) উপ-ধারা মোতাবেক মাননীয় চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের অধীনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে স্থানান্তরের অনুমোদন দিয়েছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

জানা গেছে, বিভাগের সকল কার্যক্রম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের (Faculty of Islamic and Comparative Religion) অধীনে পরিচালিত হবে। এছাড়া এই অনুষদের অধীনে ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘তুলনামূলক ধর্ম’ ও ‘মুসলিম দর্শন’ নামে আরও কয়েকটা বিভাগের কথা ভাবছে প্রশাসন।

এর আগে গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ' আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ বিষয়ে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহ বলেন, ‘হস্তান্তরের চিঠি পেয়েছি। আপাতত আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়েই এই অনুষদের যাত্রা শুরু। আমাদের ডিন হিসেবে উপাচার্য নিজেই দায়িত্বে থাকবেন। আরও বিভাগ বাড়ানোর ক্ষেত্রে শিক্ষক ক্লাসরুম প্রয়োজন হবে। এখন আমরা আগের ক্লাসরুম আর সেটআপ নিয়েই চলছি।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি
বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা