• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাবেক সিইসি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর

   ২ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
সাবেক সিইসি কে এম নুরুল হুদা। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন আবেদন খারিজের আদেশ দেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর একদিন আগেই (১ জুলাই), ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন নুরুল হুদা। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাঁর জবানবন্দি গ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন একটি ‘প্রহসনের নির্বাচন’ ছিল এবং সে সময় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। এ প্রেক্ষিতে গত রোববার বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২৪ জনকে আসামি করে মামলা করেন। মামলায় কে এম নুরুল হুদাসহ কয়েকজন সাবেক নির্বাচন কমিশনারের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২২ জুন সন্ধ্যায় রাজধানীর একটি এলাকায় জনতার ‘বিক্ষুব্ধ অবস্থানের’ মুখে পড়েন নুরুল হুদা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য, চলমান মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের