• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অষ্টমনিষায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৫:১৫ পি.এম.
শেয়ার করুন 0
আওয়ামী লীগ নেতা  রন্জু গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা রন্জু গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি 

পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা ও  সাবেক উপজেলা ভাইস গোলাম হাফিজ রন্জু কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ লা জুলাই) দিবাগত রাতে ৩ টা ৩০ মিনিটে পৌরশহরের পাটুলিপাড়া ( সরকারপাড়া) ৪নং ওয়ার্ড এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত মোঃ গোলাম হাফিজ রন্জু পাটুলিপাড়ার মৃতঃ গোলাম মওলার ছেলে,সেই সাথে তিনি ভাঙ্গুড়া উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের  দুই দুই বারের ভাইস চেয়ারম্যান। জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।

মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত কারা  হয়েছে। সোমবার (১২ মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলাটি করেন।

ভাঙ্গুড়া থাানা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে আওয়ামীলীগ নেতা রন্জু কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে।

আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ক্ষমতার পরিবর্তন হলেও সুশাসন আসেনি: আতাউর রহমান
ছবি: ভিওডি বাংলা
উত্থান-পতনের রাজনীতি, বিতর্কে থামল গাজী নজরুল ইসলামের পথচলা
ফাইল ছবি
ট্রেনে ফেলে আসা টাকাভর্তি ব্যাগ উদ্ধার করল ৯৯৯