• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৫:১৫ পি.এম.
শেয়ার করুন 0
এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি-সংগৃহীত
এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। 

মোস্তফা মাহমুদ সিদ্দিক এ দায়িত্বে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। গত ২৬ জুন কক্সবাজারে থাকা অবস্থায় অনেকটা আকস্মিকভাবে মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো।  এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিদ্ধান্ত চূড়ান্ত সাহাবুদ্দিনের, স্পিকার ফেরার অপেক্ষা
ছবি: সংগৃহীত
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়