• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঐশ্বরিয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করেন অভিষেক

   ২ জুলাই ২০২৫, ০৫:৫২ পি.এম.
ফাইল ছবি

বিনোদন ডেস্ক

১৭ বছরের দাম্পত্য জীবন উপভোগ করছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই দর্শক ও  ভক্তদের মধ্যে। নেটিজেনরাও অনেক সময় সমালোচনায় মেতে উঠেন। 

এবার বিতর্ক নাম পদবি নিয়ে। নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে ‘রাই’ পদবিতে ফিরে গেছেন ঐশ্বরিয়া। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। 

তার ও ঐশ্বরিয়ার বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে, তাতে নীরবতাকেই কেন ঢাল করেন অভিষেক? একটি গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনো সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে।  তিনি বলেন, কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবন যারা বাঁচাচ্ছেন না, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই। 

অভিষেক বলেন, সবাইকে খুশি করার দায় তার নেই। নিজেই এ কথা বিশ্বাস করতে শুরু করেন ঐশ্বরিয়া বলার পর থেকে। অভিনেতা বলেন, আমার স্ত্রী আমাকে বলেছে, চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে। সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে যা কিছু ভালো সেটি গ্রহণ করতে হবে। এটি ওর থেকেই শেখা। 

ঐশ্বরিয়ার শেখানো পথেই এগোচ্ছেন অভিনেতা। তাই বাইরে যে যা-ই বলুক, ভেতরে ভেতরে তাদের সম্পর্ক যে পোক্ত রয়েছে, সেটাই জানিয়ে দিলেন অভিষেক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’