• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আশুরায় তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ার বহন নিষিদ্ধ


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৯:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে আগামী (৬ জুলাই) রাজধানীতে তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ার বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তলোয়ার, লাঠিসহ যেকোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী বহন ও ব্যবহার, এবং মিছিলের আয়োজন বা অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এতে বলা হয়, এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিদ্ধান্ত চূড়ান্ত সাহাবুদ্দিনের, স্পিকার ফেরার অপেক্ষা
ছবি: সংগৃহীত
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়