• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সারিয়াকান্দিতে পরিবেশ বিরোধী ইউক্যালিপটাস চারা ধ্বংস করলেন ইউএনও

   ৩ জুলাই ২০২৫, ০৭:০৬ পি.এম.
পরিবেশ বিরোধী ইউক্যালিপটাস চারা ধ্বংস করলেন ইউএনও

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার সারিয়াকান্দিতে পরিবেশবিরোধী হিসেবে পরিচিত সরকারিভাবে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার বন বিভাগ সংলগ্ন এলাকা ও পুলিশ লাইনসের পাশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কুদরুত আলী এবং সংশ্লিষ্ট বিভাগের আরও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযানের অংশ হিসেবে উপজেলার ‘বন্ধন নার্সারি’ থেকে রোপণের জন্য প্রস্তুত ১,৫০০টি ইউক্যালিপটাস চারা এবং ‘যমুনা নার্সারি’ থেকে ২,০০০টি চারা বিনষ্ট করা হয়। পরিবেশবিধিবিরোধী এই গাছের চারা বিক্রি ও রোপণ নিষিদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট নার্সারিগুলোতে অভিযান চালিয়ে চারাগুলো ধ্বংস করা হয়।

ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “ইউক্যালিপটাস একটি পরিবেশবিধ্বংসী গাছ। এটি অত্যধিক পরিমাণে পানি শোষণ করে এবং মাটির উর্বরতা নষ্ট করে দেয়। ফলে পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এজন্য সরকার এই গাছের চাষ, বিপণন ও রোপণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে কেউ এই ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান শেষে সংশ্লিষ্ট নার্সারি মালিকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের চারা উৎপাদন বা বিক্রি না করার নির্দেশ প্রদান করেন ইউএনও। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপে স্থানীয়দের মাঝে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী