• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

   ৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ পি.এম.
রুয়েট শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মহাসড়কে অবস্থান নেন। এতে সাময়িক সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো :

১. ৯ম গ্রেডে নিয়োগে বাধ্যতামূলক পরীক্ষা ও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং ক্যাডারে ৯ম গ্রেড বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আবেদনকারীর অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

২. কোনো প্রকার কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেড বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারী অংশ নিতে পারেন।

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারে—এ বিষয়ে আইন পাস করে সরকারি গেজেট প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, এসব দাবি বাস্তবায়ন না হলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পুরো পেশার মান ক্ষুণ্ন হবে। তারা দ্রুত এই তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার