• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুমারখালীতে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

   ৩ জুলাই ২০২৫, ১০:১৯ পি.এম.
কুমারখালীতে অভিযান | ছবি: সংগৃহিত

 
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 
 
কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
বৃহস্পতিবার (৩ জু্লাই) বিকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও পুলিশ।
 
অভিযান সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে বাঁশগ্রাম বাজারের  নিউ সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভাণ্ডারের মালিক শচীন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।
 
এ তথ্য নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং পরিবেশন করার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
 
ভিওডি বাংলা/মোশারফ হোসেন কুষ্টিয়া/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার