• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

   ৪ জুলাই ২০২৫, ০২:২৯ পি.এম.
এ কে আজাদের বাসা থেকে বের হয়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেন। ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ হচ্ছে—এমন অভিযোগ তুলে সেখানে চড়াও হন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতারা গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডের কাছে জানতে চান কোনো গোপন সভা হচ্ছে কিনা। গার্ড ‘না’ জানালে তারা হুমকি দিয়ে চলে যান। পরে ভূমি অফিসের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন।

বিএনপির মহানগর সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ বলেন, আমরা গিয়েছিলাম দেখতে, সেখানে গোপন বৈঠক হচ্ছে কিনা।

 জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, আমি ঢাকায়, বিষয়টি জানি না।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এ কে আজাদ ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এর আগে তাকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী