• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শহীদের রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি: আজহার

   ৪ জুলাই ২০২৫, ০৪:৪৩ পি.এম.
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জামায়াত নেতারা। ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শহীদের রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি। রংপুরের গৌরব শহীদ আবু সাঈদসহ শত তরুণ শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই-আগস্ট বিপ্লবের সকল শহীদ ও আহতদের কাছে জাতি ঋণী ও চিরকৃতজ্ঞ। এই রক্তের সঙ্গে কেউ কখনো বেইমানি করবে না।

শুক্রবার (৪ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আবু সাঈদরা নিঃস্বার্থভাবে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমি ১৪ বছর পর মিথ্যা মামলায় ফাঁসির আসামি থেকে মুক্ত হতে পেরেছি। আমার মতো আরও অনেকে বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে, গণতন্ত্র ফিরে এসেছে মুক্ত বাতাসে। তবে এ রক্তের বিনিময়ে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশের মানুষ এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এখনই সময়। যেসব তরুণ জীবন দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এ রকম আত্মত্যাগ বিরল। তাদের ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হবে।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এটিএম আজহারুল ইসলাম বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের অধীনে ইসলামপন্থীসহ ভিন্নমতের লাখো নেতাকর্মী হত্যাকাণ্ড, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর ইচ্ছায় সেই দুঃশাসনের অবসান ঘটেছে। চব্বিশের বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অবৈধ সরকারের পতন হয়েছে।

তিনি আরও বলেন, রংপুরের গৌরব আবু সাঈদ জীবন উৎসর্গ করেছিলেন স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে। তার আত্মত্যাগের ফলেই অবৈধ শাসনের পতন ঘটেছে। তরুণদের এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। আমাদের দায়িত্ব, এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা এবং দেশের কল্যাণে কাজ করা।

কবর জিয়ারত শেষে এটিএম আজহারুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানীসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের