• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত- জাগপা

   ৪ জুলাই ২০২৫, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি-(জাগপা) যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা বলেছেন, দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নারায়ণগঞ্জের মতই সারাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। আগামী নির্বাচনে ভারতীয় প্রভাব চলবে না, আওয়ামী প্রহসন চলবে না। দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ৪র্থ দিন শুক্রবার ৪ জুলাই নারায়ণগঞ্জ জেলার চাষারা এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে ফেরত আনার বিষয়ে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও হবে, হিন্দুস্তানের কোন অধিকার নাই গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার। 

পথসভায় বক্তব্য রাখেন যুব জাগপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এস কে আরিয়ান শরীফ, সাধারণ সম্পাদক  মাহবুব আলম নীরব, সহ-সভাপতি মোঃ হানিফ, প্রচার সম্পাদক মো: মাসুম, দপ্তর সম্পাদক মো: সাইফুল, ক্রীড়া সম্পাদক মো: অপু প্রমুখ

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের