• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির

   ৪ জুলাই ২০২৫, ০৮:১৬ পি.এম.
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি-ফাইল

জামালপুর প্রতিনিধি
অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার বিকালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। যে নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করুন। তবে এমন কাউকে নির্বাচিত করবেন না, যিনি পালিয়ে যান।’ 

এছাড়াও দেশের সকল সরকারি ভবনের ছাদে সোলার প্রকল্প স্থাপনের কথা জানান উপদেষ্টা ফাওজুল কবির খান। 

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের পর বাপেক্স আয়োজিত সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক এবং জামালপুরের জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার