• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আশুরা মানেই ন্যায়ের পথে অবিচল থাকা - জিএম কাদের

   ৫ জুলাই ২০২৫, ০৩:০২ পি.এম.
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি- ফাইল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পবিত্র আশুরা পৃথিবীর ইতিহাসে এক বেদনা বিধুর ঘটনা। হিজরী ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসে অত্যন্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করছি।

শনিবার ৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আশুরা মানেই শেষ রক্তবিন্দু দিয়ে ন্যায়ের পথে অবিচল থাকা। আশুরা আজীবন অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে সাহসিকতার সাথে লড়াই করতে শেখায়। বিশ্বকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে আজীবন অনুপ্রেরণা যোগাবে পবিত্র আশুরা।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার মাঠে জীবন দেয়ার ত্যাগ সমুজ্জল হয়ে থাকবে। শোকাবহ এই দিনে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের