• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

   ৫ জুলাই ২০২৫, ০৬:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দ্রুত ধাবমান এ দাবানল ৭০ হাজার ৮০০ একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ক্যাল ফায়ার হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন এ খবর জানিয়েছে বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি গত সপ্তাহের বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে।

ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে। এটি এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।

তিনি আরো বলেন, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গভর্নরের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রে ফায়ার এখনো জনবসতি থেকে দূরে একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান