• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লুকানো বাচ্চা পেলে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা তিশার

   ৬ জুলাই ২০২৫, ১০:০৮ এ.এম.
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

একটি শিশুর সঙ্গে কাটানো ছবি ও ভিডিওর কারণে নতুন গুজবে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে তিশার পোস্ট করা এসব মুহূর্ত ঘিরে সম্প্রতি কয়েকটি পেজ ও অ্যাকাউন্টে দাবি ওঠে— শিশুটি নাকি তিশারই সন্তান। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিনেতা জায়েদ খানের সঞ্চালনায় একটি টকশোতে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখছেন?’ তিশা উত্তর দেন, ‘আমি তখন একজন মা হবো। এর মধ্যেই বিয়ে করবো, মা হবো।’

তিশা বলেন, ‘আমি যেটা বলেছি, হয়তো সবাই এভাবে বলে না। কিন্তু আমি বিশ্বাস করি— ব্যক্তিগত জীবনের বিষয়গুলো লুকানোর কিছু নেই। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ।’

এরপর উপস্থাপক তিশাকে অনুরোধ করেন, নিজের সম্পর্কে ছড়ানো সবচেয়ে অদ্ভুত গুজবটি শেয়ার করতে।

উত্তরে তিশা হেসে বলেন, ‘অনেক কিছু শুনেছি। এর মধ্যে সবচেয়ে আজব— আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, আর এখন তিন নম্বর বিয়ের তোড়জোড় চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে নাকি লুকিয়ে রেখেছি তার দাদির কাছে।’

তানজিন তিশা আরও বলেন, ‘আসলে এই বাচ্চাটা আমার বোনের। ও আমার ভাগ্নে। কিন্তু এ নিয়ে এতসব মিথ্যে গুজব শুনে আমরা পরিবারসহ খুব হাসাহাসি করেছি।’

তবে এবার গুজবকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন এই তারকা। শনিবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিশা লিখেছেন—
‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবিকে ‘লুকানো সন্তান’ বানিয়ে ভুঁইফোড় নিউজ বানাচ্ছে ২০ ডলার কামানোর আশায়— তাদের বলছি, আমার যত লুকানো বাচ্চা আছে, সব যদি তোমরা আমার কাছে পৌঁছে দিতে পারো, তাহলে ২০ হাজার ডলার ‘ভিক্ষা’ পাবে। আর তা যদি না পারো, তাহলে নিজ গালে নিজে জুতা মার— তালে তালে।’

তিশার এই স্ট্যাটাস মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়। তার ভক্তরাও মজার ছলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘তিশার বিয়ে হয়নি, তাহলে বাচ্চা আসবে কীভাবে?’— কেউ আবার সন্দেহের সুরও তুলেছেন।

তবে বেশিরভাগ নেটিজেনই তিশার পাশে দাঁড়িয়েছেন এবং গুজবকারীদের ধিক্কার জানিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’