• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বছরের পর বছর কাজ না পেয়ে, শ্রীলেখার ক্ষোভ

   ৬ জুলাই ২০২৫, ১১:৩৩ এ.এম.
ওপার বাংলা অভিনেত্রী শ্রীলেখা | ছবি: সংগৃহিত

বিনোদন প্রতিবেদক: 

ওপার বাংলায় ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। এমনই অভিযোগ পরিচালক গিল্ডের সদস্যদের। নিজেদের কাজ বজায় রাখতে তাদের মধ্যে ১৩ জন পরিচালক হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন। এই দ্বন্দ্বের জেরে তাদের কাজ পেতে আরও অসুবিধা হচ্ছে, এমনই দাবি তাদের। তেমনই এক অভিনেতা-পরিচালককে নাম না করে ক্ষোভ ঝাড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কলকাতার এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বছরের পর বছর কাজ পান না তিনি। তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই!

শ্রীলেখা বলেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই।

শ্রীলেখা জানিয়েছেন, টালিউডে কাজ নেই। বাংলায় তাই তার থাকারও ইচ্ছে নেই। মুম্বাইয়ে থাকা প্রচণ্ড খরচ সাপেক্ষ। তাই ওখানেও থিতু হতে পারছেন না। “সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়ানগর’ দর্শক প্রশংসিত। সঠিক প্রচার, সিনেমা হলে সঠিক সময় পেলে ওই ছবি আরও ভাল ফল করত। আমার হয়ে বলবেন কে? এখানে তো কারো দায় নেই।”

তিনি অভিযোগ করে বলেন, তাকে নিয়ে টালিউডের আপত্তি বা সমস্যা আজকের নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ে বাংলায় ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ দিয়েছিলেন তিনি। নাম করেছিলেন কিছু বিনোদন দুনিয়ার কিছু ‘রাঘব বোয়াল’-এর। তারপর থেকেই বিপর্যয় শুরু।

শ্রীলেখার ভাষ্য, ‘সরকারবিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করব। কোনও প্রযোজক পাচ্ছি না! অথচ মুম্বাই গিয়ে সম্প্রতি সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করেছি। বলিউড আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে।’

তবে কাজ না পেলেও কখনো আপোষ করতে রাজি নন অভিনেত্রী। এমনকী নিজেকে বদলাতেও চান না। শ্রীলেখা বলেন, ‘যেমন আছি তেমনই থাকব। কখনো বদলাবো না। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।’

ভিওডি বাংলা/এমএস

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’