• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জনের জেল

   ৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ পি.এম.
অবৈধভাবে বালু উত্তোলন

কুষ্টিয়া প্রতিনিধি 


কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে পদ্মা নদীর বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরো দুইজনকে এক মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ জু্লাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম, পুলিশ প্রমূখ।

আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরামানা এবং বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)কে এক মাস করে জেল দেওয়া হয়েছে। তারা শিলাইদহ এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী