• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা ফতেহি

   ৭ জুলাই ২০২৫, ১১:২২ এ.এম.
অভিনেত্রী নোরা ফতেহি। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি অঝোরে কাঁদলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। তবে ঘটনাটি কবেকার তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভালো নেই অভিনেত্রীর। অঝোরে কাঁদতে কাঁদতেই প্রবেশ করছেন তিনি। পেছনে ছিলেন তার দেহরক্ষী।

নোরাকে দেখেই ছুটে আসেন ফটোগ্রাফাররা ও কয়েকজন অনুরাগী। বিমানবন্দরে প্রবেশ করার সময়ে এক অনুরাগী নোরার সঙ্গে সেলফি তোলার জন্য অনেকটা এগিয়ে যান। সেই সময়ে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট বলে দেয়, নোরার মন ভালো নেই। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও অনুরাগীদের অনুমান, কাছের কোনো মানুষকে হারিয়েছেন অভিনেত্রী।

এদিকে বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’ কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে নোরার ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস্‌’। সিরিজে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তনওয়ার ও দিনো মোরিয়াকেও। ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে অভিনয় করেন নোরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’