• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আরেক মামলায় ২ দিনের রিমান্ডে আনিসুল হক

   ৭ জুলাই ২০২৫, ১২:২২ পি.এম.
আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় একাধিকবার রিমান্ড শেষে এবার লাইসেন্স বাতিলকৃত অবৈধ অস্ত্রের খোঁজে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর অস্ত্র আইনের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার পুলিশ উপ-পরিদর্শক ইয়াদুল হক। এ সময় আসামিপক্ষ পক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। শুনানি শেষে বিচারক আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ৯ জুলাই আনিসুল হককে এ রিমান্ডের জন্য কারাগার থেকে বনানী থানায় নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোকতার হোসেন।

এদিকে রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের নিজ নামে বনানী থানার অধীনে লাইসেন্সকৃত একটি অস্ত্র পিস্তল রয়েছে। ২০১৪ সালের ২২ জানুয়ারি অস্ত্রটি ইস্যু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-৪ ২০২৪ সালের ৬ জানুয়ারী হতে একই বছরের ৫ আগষ্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এসব অস্ত্র ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে জমা দানের নির্দেশ প্রদান করা হয়। এ আদেশের পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্র-গোলাবারুদ জমা করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি আনিসুল হক বা তার পক্ষে কেউ অস্ত্র গোলাবারুদ জমা দেন নাই। অস্ত্রের লাইসেন্সে দেওয়া তার বাসার ঠিকানায় কাউকে পাওয়া যায়নি।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এর ১৯(চ) ও ২০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। তাই আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের