• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ডেঙ্গুতে শেবাচিম হাসপাতালে তরুণীসহ দুইজনের মৃত্যু

   ৭ জুলাই ২০২৫, ০১:৪১ পি.এম.

বরিশাল প্রতিনিধি 

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ ‍জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বশেষ তথ্যানুযায়ী এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ছনিয়া (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ ছালামের মেয়ে ও মৃত মো. সাইফুল (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়াড় সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ হাজার ৫৬৩ শত জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন। আর মৃত্যু হয়েছে তেরজনের। এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত তেরজনের মধ্যে ছয়জনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় সংখ্যা ৩ হাজার ৩৮০ জন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার