• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামীসহ আটক ৪

   ৭ জুলাই ২০২৫, ০২:১৩ পি.এম.
ধর্ষণ মামলার আসামীসহ আটক ৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে বিশেষ অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৬ জুলাই) পৃথক পৃথকভাবে অভিযানটি পরিচালনা করে তাদেরকে আটক করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- ধর্ষণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও পরওয়ানাভূক্ত আসামি মাহমুদুর রহমান ওরফে মাহদু মাঝি (৫৬)। তিনি পশ্চিম পুইছড়ি এলাকার বাসিন্দা, পুলিশ তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করে। পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আতাউল করিম। তিনি বাঁশখালী পৌরসভার উত্তর জলদী, ভাদালিয়া এলাকার বাসিন্দা, জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০২৪ সালের ৪ জুলাই চাম্বল এলাকায় সংঘটিত নাশকতার মামলার অন্যতম উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন প্রকাশ জামাল মেম্বার (৩৬) তাকে বৈলছড়ি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৩০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিক আহমদ (৫২) কে গ্রেফতার করে পুলিশ। সে কোকদন্ডী এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, বিভিন্ন সাজা ও নাশকতা মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী