• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে খাল খনন না করায় ভোগান্তিতে হাজারো কৃষক

   ৭ জুলাই ২০২৫, ০২:৩৪ পি.এম.
খাল খনন না করায় ভোগান্তিতে হাজারো কৃষক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ খাল দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে গেছে। এতে পানি চলাচল বন্ধ হয়ে কৃষিকাজে বিপর্যয় নেমে এসেছে। কৃষকদের স্বপ্ন এখন পরিণত হয়েছে হতাশায়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি নারায়ণ মণ্ডলের বাড়ি থেকে শুরু হয়ে হাজরাপুর গ্রামের গোলাম মোস্তফা মুন্সির বাড়ি পর্যন্ত বিস্তৃত।

স্থানীয়রা জানান, খালটি বছরের পর বছর ধরে খনন না করায় বিভিন্ন অংশে পলি জমে তা কার্যত অচল হয়ে পড়েছে। কোথাও কোথাও খালটি উঁচু-নিচু হয়ে থাকায় বৃষ্টির পানিও ঠিকমতো নামছে না। ফলে কৃষি নির্ভর এ অঞ্চলের শত শত কৃষক পানি সংকটে ভুগছেন।

হাজরাপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আকন বলেন, খালের বিভিন্ন স্থানে ব্যক্তিগতভাবে কিছু লোক বাঁধ দিয়েছে, ফলে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। খালটি খনন ছাড়া কোনো উপায় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

একই এলাকার পশ্চিম রাস্তি গ্রামের স্বপন মণ্ডল বলেন, খালের একপাশ উঁচু আর অন্যপাশ নিচু হওয়ায় সঠিকভাবে পানি চলাচল করছে না। ফলে চাষের সময় পানি না পেয়ে আমাদের ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে।

রাস্তি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মাওলা বলেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি সরে যেতে পারছে না। এতে পাট জাগ দেওয়াসহ কৃষিকাজে নানা সমস্যায় পড়ছেন কৃষকরা। দ্রুত খননের মাধ্যমে এই দুর্ভোগ লাঘব করা দরকার।

এ ব্যাপারে মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া বলেন, খালটি এলজিইডির আওতায় থাকলে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, কৃষকদের কথা বিবেচনায় খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে খননের জন্য বরাদ্দ ও প্রকল্পের অনুমোদন প্রয়োজন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার