• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলার মাঠ ও পার্ক দখলমুক্তে অভিযান চলবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

অর্থ নয়, সুচিকিৎসা চায় ফরিদা পারভীনের পরিবার

   ৭ জুলাই ২০২৫, ০৪:৫৪ পি.এম.
সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সাধারণ কেবিনে রয়েছেন। চিকিৎসার জন্য সরকারের আর্থিক সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরিবারের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠনের আহ্বান জানানো হয়েছে।

স্বামী গাজী আব্দুল হাকিম জানিয়েছেন, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। পরিবার থেকে সব চেষ্টা করলেও উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন। বিদেশে পাঠানো বা দেশে বিশেষজ্ঞ বোর্ড গঠন করে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি তুলেছেন তারা।

১৯৮৭ সালের একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী লালনসংগীতের ধারক-বাহক হিসেবে বিশেষ ভূমিকা রেখেছেন। তার গড়া ‘অচিন পাখি সংগীত একাডেমি’ও অর্থসংকটে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’
ছবি: সংগৃহীত
প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
ছবি: সংগৃহীত
জীবনানন্দের ‘মাল্যবান’ অবলম্বনে নতুন নাটক ‘সম্‌+সার’